Advertisement
শুক্রবার, 04 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

১০৫০ টাকার সার ১৫৫০ টাকায় বিক্রি, ডিলারকে জরিমানা

১০৫০ টাকার সার ১৫৫০ টাকায় বিক্রি, ডিলারকে জরিমানা
News Banner

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৫০০ টাকা বেশি দামে ডিএপি সার বিক্রি করার অপরাধে ময়মনসিংহের নান্দাইলে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার সকালে নান্দাইল পৌরসভার নতুন বাজার এলাকার  হাজী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, হাজী এন্টারপ্রাইজের মালিক এটিএম ওয়ালিউল্লাহ সরকারের তালিকাভুক্ত একজন সার ডিলার। ৫০ কেজির প্রতি বস্তা ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও, তিনি অধিক লাভের আশায় তা ১ হাজার ৫শ টাকায় বিক্রি করছিলেন। 

সকালে কৃষক আবুল কাশেম ও কৃষক শহিদুল্লাহ সারের এই অতিরিক্ত মূল্যের বিষয়টি প্রশাসনকে জানান। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান ও তাঁর টিম। ঘটনার সত্যতা পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। 

এসময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে হাজী এন্টারপ্রাইজের মালিক এটিএম ওয়ালিউল্লাহ-কে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্র্যাট সালাহ উদ্দিন মাহমুদ জানান, জনস্বার্থে এবং কৃষকদের অধিকার রায় সার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 27 বার

নিউজ ডেস্ক

স্টাফ নিউজ

এই সাংবাদিকের মোট খবর: 132 টি

মন্তব্য করুন