নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
নড়াইল সদর থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ারের তত্ত্বাবধানে ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে রানদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তারা একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে এসেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে ওই ব্যক্তিরা অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
একসঙ্গে ১১ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাজিরা দিতে এসে তাদের কাছে দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অস্ত্রগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং তারা কোন মামলায় হাজিরা দিতে এসেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।