নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৫-এর সংসদ সদস্য মিজ্ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ সঞ্চিতা বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, এই অনুদানের মাধ্যমে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারীদের বিভিন্ন উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে এ অনুদান সহায়ক ভূমিকা রাখবে।