নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
গণশুনানিতে সেবাপ্রার্থীরা ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যা ও আবেদন জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।
জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণশুনানিতে অংশ নেওয়া ১৭৪ জন সেবাপ্রার্থীর মধ্যে ১৭২ জনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া একজনকে ওষুধ কেনার জন্য এবং অপর একজনকে বই কেনার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।
এদিকে বিভিন্ন সেবাপ্রার্থীর সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়, হাসপাতাল, সমাজসেবা কার্যালয়, কৃষি, মৎস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের এমন গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা ও আবেদন জেলা প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত সেবা ও সহায়তা পাওয়ার পথও সহজ হচ্ছে।