Advertisement
বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে ছাই বসতবাড়ি- ক্ষতি ৪০ লাখ টাকা জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা শ্রীবরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা

শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা
News Banner

শেরপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি কেন্দ্রটি পরিদর্শন করে সেখানে সেবা নিতে আসা বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং কেন্দ্র থেকে দেওয়া সেবার বিষয়ে খোঁজখবর নেন। পরে কয়েকজন সেবাগ্রহীতার হাতে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়ক সরঞ্জাম তুলে দেন তিনি।

এ সময় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে দুটি ক্র্যাচ, একজন শিশু প্রতিবন্ধীর জন্য একটি চেয়ার এবং একজন দৃষ্টিপ্রতিবন্ধীর জন্য একটি সাদা ছড়ি প্রদান করা হয়।

জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তাদের চিকিৎসা, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করা সবার দায়িত্ব।

এ সময় শেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেযারা, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. কাজী মুশফেকুর রহমান, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ডা. আইরিন ফাতেমা (আঁখি)সহ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 60 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 77 টি

মন্তব্য করুন