নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভায় এসব নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, সরকারি ভূমি সংরক্ষণ এবং ভূমিসেবার মানোন্নয়নসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি রাজস্ব আদায় আরও বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। খাসজমি বন্দোবস্ত ও অবৈধ দখল থেকে সরকারি জমি পুনরুদ্ধার কার্যক্রমও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
জেলা প্রশাসক বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে হবে। সেবাগ্রহীতারা যাতে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমিসেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া সরকারি সম্পত্তি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।