Advertisement
রবিবার, 27 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তিলা নাগ ঈগল উদ্ধার ময়মনসিংহে নদী রক্ষায় ছাত্র-যুব সমাবেশ, দখল-দূষণমুক্ত করার দাবি নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: সীমান্তে ২০০ তালবীজ রোপণ শেরপুরে পর্যটন দিবসে উদ্বোধন হলো ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিসেবায় গতি-স্বচ্ছতা চান শেরপুরের ডিসি শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের ৩ দিনের প্রশিক্ষণ শুরু শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে আন্তর্জাতিক নদী দিবসে গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান জাপানে উচ্চশিক্ষা ও চাকরি: শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তিলা নাগ ঈগল উদ্ধার

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তিলা নাগ ঈগল উদ্ধার
News Banner

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রাম থেকে আহত অবস্থায় একটি তিলা নাগ ঈগল (Crested Serpent Eagle) উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে সাপখেকো ঈগল নামে পরিচিত বিরল এই পাখিটির দুই পায়েই গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখিটি আহত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় পাখিপ্রেমী মো. আরফান আলী ফাকরাবাদ গ্রাম থেকে ঈগলটি উদ্ধার করেন। পরে তিনি সোহাগ মিয়া ও রাব্বির ইসলামকে সঙ্গে নিয়ে পাখিটিকে বন্যপ্রাণী প্রেমী কাঞ্চন মারাকের কাছে নিয়ে যান।

কাঞ্চন মারাক পাখিটির প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে নিজের কাছে পর্যবেক্ষণে রেখেছেন। সোমবার পাখিটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়া হবে বলে তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে।

ওই পোস্টে কাঞ্চন মারাক জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ঈগলটির ডান পায়ের একটি আঙুল ছিঁড়ে গেছে। একই পায়ের ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাঁ পায়ের একটি অংশ অবশ হয়ে আছে।

উদ্ধারকারীদের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে কাঞ্চন মারাক পাখিটির চিকিৎসা ও পরিচর্যার বিষয়টিও তুলে ধরেন।

স্থানীয় পাখিপ্রেমীরা বলছেন, আহত পাখিটিকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার আওতায় এনে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা প্রয়োজন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 90 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 191 টি

মন্তব্য করুন