Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড’ বিজয়ী রাজিয়া সামাদকে সংবর্ধনা

শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড’ বিজয়ী রাজিয়া সামাদকে সংবর্ধনা
News Banner

মর্যাদাপূর্ণ ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় শেরপুরের বিশিষ্ট সমাজকর্মী 'মাদার তেরেসাখ্যাতি' ও শেরপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের একটি হোটেলে ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ী রাজিয়া সামাদ ডালিয়ার হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর প্রতিষ্ঠাতা ও আয়কর উপদেষ্টা সেরাজুল করিম পনির।

এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক দিলরুবা বেগম রূপা, নজরুল মঞ্চের জেলা আহ্বায়ক ইমামুল হক ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মোশারফ হোসেন বক্তব্য দেন।

বক্তারা রাজিয়া সামাদ ডালিয়ার দীর্ঘদিনের সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি শেরপুরবাসীর জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 110 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন