শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্য নিয়ে শেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স হলে বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার রোভারের উদ্যোগে এ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি স্কাউটিং তরুণদের সমাজসেবায় উদ্বুদ্ধ করার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
৪৪৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং শেরপুর স্কাউটসের লিডার ও সদস্যরা।
আয়োজকরা জানান, ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে স্কাউটিংয়ের মৌলিক বিষয়, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
মন্তব্য করুন