নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল, জামায়াত নেতা আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সম্মানিত নাগরিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রবীণদের নিরাপদ, সুস্থ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন বক্তারা।