মেধার স্বীকৃতি ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪ ও ২০২৫-এর আওতায় ছয় পুলিশ সদস্যের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে এসব অর্থ ও সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাঁদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করায় শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ছয় কর্মরত সদস্যের মেধাবী সন্তানকে এ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন