Advertisement
শুক্রবার, 02 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
News Banner

শেরপুরের শ্রীবরদী উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ‘ডপস’ সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে আয়োজিত এ কার্যক্রমে নবম ও দশম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণমূলক আলোচনা ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার ও ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সংগঠনের অন্যান্য কর্মকর্তা, সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 59 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 266 টি

মন্তব্য করুন