নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে আবহাওয়ায় পরিবর্তনের অনুভূতি বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনে সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে।
এদিকে ভোরের কুয়াশা ও হালকা ঠান্ডা বাতাসে স্থানীয়দের মধ্যে শীতের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে সকালে বাইরে বের হওয়া মানুষের মধ্যে আবহাওয়ার পরিবর্তন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
আবহাওয়ার এমন পরিবর্তনে উত্তরের সীমান্ত জনপদ তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা মিলছে।