Advertisement
শনিবার, 03 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: সমবায় মন্ত্রী শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী রনির মোটরসাইকেল শোভাযাত্রা শারদীয় দুর্গোৎসব হবে সৌহার্দ্য-সম্প্রীতির মহামিলন: এমপি ফাহিম শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে আসছে ডিজিটাল নিবন্ধন: আইনমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ ইতালি পাঠানোর প্রলোভন, গ্রেপ্তার নারীসহ দুই ভাই-বোন

শারদীয় দুর্গোৎসব হবে সৌহার্দ্য-সম্প্রীতির মহামিলন: এমপি ফাহিম

শারদীয় দুর্গোৎসব হবে সৌহার্দ্য-সম্প্রীতির মহামিলন: এমপি ফাহিম
News Banner

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের জন্য জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে এ চাল তুলে দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

এ সময় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি, সিনিয়র নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাল বিতরণ অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

এমপি ফাহিম চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়; এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিরও প্রতীক। সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে এর আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়।

তিনি বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এটাই প্রত্যাশা। উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পূজা মণ্ডপের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 62 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 279 টি

মন্তব্য করুন