Advertisement
সোমবার, 12 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় কৃষক ও উৎপাদকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৫ অক্টোবর) ঝিনাইগাতী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিমিটেড এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) আয়োজনে SWABOL Project-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা এফএসএফসিএসও (FSFCSO) কর্তৃক এলএফও (LFO) সদস্যদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। এ সময় Transform Trade-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) Ms. Alice Oyaro, রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) সাধারণ সম্পাদক ড. পার্থ সারথি রায়সহ অন্যান্য  অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্ব দেন তিনি।

জেলা প্রশাসক নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আয়োজকরা জানান, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) শেরপুরভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক ও অরাজনৈতিক উন্নয়ন সংস্থা। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে ভূমিহীন, ক্ষুদ্র কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংস্থাটি কাজ করে থাকে।

বর্তমানে শেরপুর, জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আরডিএস।

এই সংবাদটি পঠিত হয়েছে: 56 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 116 টি

মন্তব্য করুন