Advertisement
সোমবার, 12 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ
News Banner

নওগাঁর পোরশায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৫১ জন গ্রাম-পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম-পুলিশ সদস্যদের দাপ্তরিক কাজে গতিশীলতা বাড়ানো ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম-পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাইসাইকেল বিতরণকালে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, গ্রাম-পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি বিভিন্ন তথ্য ও বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের চলাচল সহজ হলে দায়িত্ব পালনে আরও গতি আসবে। বাইসাইকেলগুলো তাঁদের দাপ্তরিক কাজে সময় সাশ্রয় ও দ্রুত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 66 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 402 টি

মন্তব্য করুন