শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার (৫ অক্টোবর) তিনি কারাগারটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাবারের মান, চিকিৎসাসেবা, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি কারাগারের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিত করা, যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন