Advertisement
মঙ্গলবার, 06 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক চাপ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইতালির প্রলোভনে টাকা নিয়ে লিবিয়ায় পাচার, গ্রেপ্তার ২ এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: ডাক-টেলিযোগাযোগ মন্ত্রী বরাদ্দ বাড়বে মৎস্য খাতে, অপচয় চলবে না: মৎস্যমন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী এনজিও, বেসরকারি খাত ও সরকারের শক্তিশালী অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন
News Banner

শেরপুরের শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ ভোটাররা অংশ নেন।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, জানকিখিলা মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন তাঁরা। তবে সম্প্রতি কোনো ধরনের গণশুনানি বা স্থানীয় ভোটারদের সঙ্গে আলোচনা ছাড়াই কেন্দ্রটি বাতিল করে সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

তাঁদের দাবি, নতুন ভোটকেন্দ্রটি আগের কেন্দ্রের তুলনায় দূরে হওয়ায় সাধারণ ভোটারদের যাতায়াতে ভোগান্তি হবে। বিশেষ করে বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোটারদের সুবিধা বিবেচনায় নিয়ে জানকিখিলা মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি পুনর্বহাল করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

এ সময় বক্তারা দ্রুত আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 53 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 343 টি

মন্তব্য করুন