Advertisement
বুধবার, 07 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
উলুধ্বনি দিয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসকের রোগমুক্তি কামনা শেরপুরে শুরু হলো সাইকোলজিক্যাল থ্রিলার ‘দেবী’র দৃশ্যধারণ অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে ছড়াবে বেতার বিতর্ক: তথ্য প্রতিমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরাও আসবে শিশু একাডেমির কার্যক্রমে: সমাজকল্যাণমন্ত্রী নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়াল অসহায় কল্যাণ ফাউন্ডেশন শেরপুরে ১০ কোটি টাকার অভিযোগ, উধাও উত্তরা হাসপাতালের এমডি ২৫৪ মানুষের কথা শুনলেন শেরপুরের ডিসি, সহায়তা পেলেন ২১৮ জন সাভারে ২৬ লাখ টাকা ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

ঝিনাইগাতীতে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
News Banner

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত রেকর্ডভুক্ত জমি অবৈধভাবে দখল ও আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বনগাঁও জিগাতলা গ্রামে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুল হানিফ ও বাচ্চু মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মমতা খাতুন। তিনি জানান, বনগাঁও মৌজার খতিয়ান নম্বর ১০৭-এর অন্তর্ভুক্ত ১৮৪৮, ১৮৪৯, ১৮৫০, ১৮৫১, ১৮৫২, ১৮৫৩, ১৮৫৪, ১৮৫৫, ১৮৫৬, ১৮৫৭, ২০০৭, ২০০৮, ২০০৯, ১৮২৫ ও ১৮২৬ নম্বর দাগে মোট ১২ একর ২৮ শতাংশ আবাদি ও বসতজমি রয়েছে।

এর মধ্যে ২ একর ৪৫ শতাংশ জমি মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুল হামিদ, আব্দুর রশিদ, হানিফ উদ্দিন, বাচ্চু মিয়া ও আহিলা খাতুন ওয়ারিশ সূত্রে এবং সাফ-কবলা দলিলের মাধ্যমে পেয়েছেন বলে দাবি করেন তারা। দীর্ঘদিন ধরে আরএস রেকর্ড অনুযায়ী ওই জমি ভোগদখল করে আসছেন বলেও জানান ভুক্তভোগীরা।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. ইসমাইল হোসেন (৬৫), আলমাস হোসেন (৪৫), মৃত আব্দুল হামিদের ছেলে মিজান মিয়া (৪৮), মৃত আব্দুল বারিকের ছেলে কাদির মিয়া (৪৫), আবু বক্কর এবং মৃত আইজ উদ্দিনের ছেলে আমির উদ্দিন মাস্টারসহ (৬৫) কয়েকজন প্রায় ৩৭ বছর ধরে তাদের হয়রানি করে আসছেন।

ভুক্তভোগীরা জানান, ১৯৮৯ সালে বাচ্চু মিয়ার বাবা আলিমুদ্দিন বাটোয়ারা মামলা করেন। পরে ২০০০ সালের ১৪ নভেম্বর আদালত রায় এবং ২১ নভেম্বর ডিক্রি দেন। বিবাদীরা ২০০১ সালে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত পূর্বের ডিক্রি বহাল রাখেন বলে দাবি করেন তারা। এরপর ২০০৬ সালে আবারও আপিল করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে এ-সংক্রান্ত একটি মামলা হাইকোর্টে চলমান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ ছাড়া সম্প্রতি বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও রাস্তায় চলাচলে বাধা দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। পাশাপাশি গৃহপালিত পশুর পা কেটে দেওয়া এবং পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিস হলেও বিবাদীরা তা মানছেন না। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের বৈধ মালিকানাধীন ২ একর ৪৫ শতাংশ জমি দখলমুক্ত করে তাদের ভোগদখল বহাল রাখা, বসতবাড়ি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 49 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 358 টি

মন্তব্য করুন