Advertisement
বুধবার, 07 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
উলুধ্বনি দিয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসকের রোগমুক্তি কামনা শেরপুরে শুরু হলো সাইকোলজিক্যাল থ্রিলার ‘দেবী’র দৃশ্যধারণ অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে ছড়াবে বেতার বিতর্ক: তথ্য প্রতিমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরাও আসবে শিশু একাডেমির কার্যক্রমে: সমাজকল্যাণমন্ত্রী নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়াল অসহায় কল্যাণ ফাউন্ডেশন শেরপুরে ১০ কোটি টাকার অভিযোগ, উধাও উত্তরা হাসপাতালের এমডি ২৫৪ মানুষের কথা শুনলেন শেরপুরের ডিসি, সহায়তা পেলেন ২১৮ জন সাভারে ২৬ লাখ টাকা ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নালিতাবাড়ীতে শিকারির কাছ থেকে উদ্ধার বক অবমুক্ত

নালিতাবাড়ীতে শিকারির কাছ থেকে উদ্ধার বক অবমুক্ত
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানী গ্রামে শিকারির কাছ থেকে উদ্ধার করা কয়েকটি বক নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) তারানী গ্রামে অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে বকগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো নিরাপদ স্থানে নিয়ে গিয়ে অবমুক্ত করা হয়।
বক উদ্ধারের সময় উপস্থিত ছিলেন তারানী গ্রামের ইআরটির সভাপতি সোহেল চিরানসহ ইআরটির অন্যান্য সদস্য এবং ‘হাতির খবর ও সচেতনতা’র আকরাম আলী।

স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় শিকারির হাত থেকে বকগুলো উদ্ধার করা সম্ভব হয়। পরে পাখিগুলোকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করা জরুরি। বন্যপ্রাণীর প্রতি মানবিক আচরণ এবং তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

তারা আরও বলেন, পাখি শিকার শুধু জীববৈচিত্র্যের ক্ষতি করে না, এটি পরিবেশের ভারসাম্যও নষ্ট করে। তাই পাখি শিকার বন্ধে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 53 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 358 টি

মন্তব্য করুন