Advertisement
বুধবার, 07 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
উলুধ্বনি দিয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসকের রোগমুক্তি কামনা শেরপুরে শুরু হলো সাইকোলজিক্যাল থ্রিলার ‘দেবী’র দৃশ্যধারণ অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে ছড়াবে বেতার বিতর্ক: তথ্য প্রতিমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরাও আসবে শিশু একাডেমির কার্যক্রমে: সমাজকল্যাণমন্ত্রী নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়াল অসহায় কল্যাণ ফাউন্ডেশন শেরপুরে ১০ কোটি টাকার অভিযোগ, উধাও উত্তরা হাসপাতালের এমডি ২৫৪ মানুষের কথা শুনলেন শেরপুরের ডিসি, সহায়তা পেলেন ২১৮ জন সাভারে ২৬ লাখ টাকা ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

উলুধ্বনি দিয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসকের রোগমুক্তি কামনা

উলুধ্বনি দিয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসকের রোগমুক্তি কামনা
News Banner

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় প্রার্থনা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ সময় স্থানীয় নারীরা উলুধ্বনি দিয়ে তাঁর আরোগ্য কামনা করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে শেরপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া মহল্লায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়।

৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন ও কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন।

এ ছাড়া পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্যসচিব সুব্রত দে, পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ চক্রবর্তী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নছি উদ্দিনসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে পুরোহিত বিজয় কৃষ্ণ চক্রবর্তী হিন্দু ধর্মীয় মন্ত্র পাঠ করে মামুনুর রশিদ পলাশের রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেন। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারীরা উলুধ্বনি দেন।

জানা গেছে, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন শেরপুর জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি করা হয়। তাঁর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় এ প্রার্থনার আয়োজন করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 48 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 358 টি

মন্তব্য করুন