Advertisement
শনিবার, 10 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সদরে ডপসের ৯২ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুর সদরে ডপসের ৯২ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ
News Banner

শেরপুর সদর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের নিয়ে মূল্যায়ন পরীক্ষা, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯২ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় শেরপুর শহরের সজবরখিলায় শাহীন ক্যাডেট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা, সময়ের সদ্ব্যবহার ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন ডপসের সভাপতি শহিদুর রহমান, কবি ও কথাসাহিত্যিক হাসান শরাফত, শিক্ষক রবিউল ইসলাম ও শিক্ষক নূর হোসেন নুসু। তাঁরা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। এসব গুণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে ৯২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 368 টি

মন্তব্য করুন