Advertisement
শনিবার, 10 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে বনমন্ত্রীর মতবিনিময় সভায় বারবার বিদ্যুৎ বিভ্রাট

শেরপুরে বনমন্ত্রীর মতবিনিময় সভায় বারবার বিদ্যুৎ বিভ্রাট
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সভা চলাকালে কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় অনুষ্ঠান পরিচালনায় বিঘ্ন ঘটে। পরে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়। এরপর অনুষ্ঠানের শেষ অংশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী। এ ছাড়া বন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন বলেন, ‘আপাতত কোনো লোডশেডিং নেই। তবে কোনো লাইনে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি আমি দেখছি।’

এই সংবাদটি পঠিত হয়েছে: 44 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 368 টি

মন্তব্য করুন