নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে লুশি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পরে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে দিনাজপুরে নেওয়ার পথে সেতাবগঞ্জ এলাকায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে ।