Advertisement
রবিবার, 11 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

সতিনের বিরোধে রক্তাক্ত স্বামী, আটক দ্বিতীয় স্ত্রী

সতিনের বিরোধে রক্তাক্ত স্বামী, আটক দ্বিতীয় স্ত্রী
News Banner

রাজশাহীর পুঠিয়ায় প্রথম স্ত্রীর কাছে যাওয়া নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রেখা খাতুনকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্বামী মো. আশরাফুল ইসলাম (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১০ অক্টোবর) ভোররাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম পেশায় বাসের হেলপার। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে। প্রথম স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে তিনি দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর কাছে যাতায়াত করতেন তিনি। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, শনিবার ভোররাতে আশরাফুল ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে রেখা খাতুনের বিরুদ্ধে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ৫ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর দেখাশোনা করছেন প্রথম স্ত্রী।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 391 টি

মন্তব্য করুন