Advertisement
রবিবার, 11 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শ্রীবরদীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কৃষকলীগ নেতা আটক

শ্রীবরদীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কৃষকলীগ নেতা আটক
News Banner

শেরপুরের শ্রীবরদীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জহুরুল ইসলাম নামে এক কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

আটক জহুরুল ইসলাম উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। তিনি সম্পর্কে ওই ছাত্রীর জ্যাঠা এবং তাঁর মেয়ের সহপাঠী ওই ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জহুরুল ইসলামের মেয়েকে খুঁজতে তাঁদের বাড়িতে যায় ওই ছাত্রী। এ সময় বাড়িতে স্ত্রী ও মেয়ে নেই বলে জানান জহুরুল। পরে তিনি ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, বান্ধবীকে খুঁজতে তাদের বাড়িতে গেলে জহুরুল ইসলাম তাঁকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরেন এবং ধর্ষণ করেন। এ ঘটনার বিচার দাবি করেছে সে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 62 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 391 টি

মন্তব্য করুন