Advertisement
সোমবার, 12 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শ্রীবরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

শ্রীবরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
News Banner

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষী আহাম্মেদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, মহিলা দলের নেত্রী মোছা. রিনা বেগম ও সাংবাদিক মো. ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও বিকাশের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 40 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 402 টি

মন্তব্য করুন