Advertisement
সোমবার, 12 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

শেরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
News Banner

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে শেরপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতারা এবং তথ্য সংগ্রহ কার্যক্রমের সঙ্গে যুক্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান খান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

এ ছাড়া বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, আক্তামুজ্জামান রাহাত, আবু রায়হান রুপন ও মো. সাইফুল ইসলাম এবং জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। এ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 402 টি

মন্তব্য করুন