Advertisement
সোমবার, 12 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ফাইনালে পৌরসভাকে হারিয়ে কাবাডির শিরোপা জিতল নকলা

ফাইনালে পৌরসভাকে হারিয়ে কাবাডির শিরোপা জিতল নকলা
News Banner

ফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নকলা উপজেলা কাবাডি দল। সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা শহরের পৌর মাঠে অনুষ্ঠিত ফাইনালে শেরপুর পৌরসভা কাবাডি দলকে ৩২-২৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নকলা। ছয় পয়েন্টের ব্যবধানে হেরে রানার্সআপ হয় শেরপুর পৌরসভা দল।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মাদ জাহিদুল হাসান, বিপিএম।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপি নেতা আওয়াল চৌধুরী ও আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা ছাত্রদলের সভাপতি মো. নাঈম ইসলাম উজ্জ্বলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক দর্শক।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ঘিরে পৌর মাঠে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 45 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 402 টি

মন্তব্য করুন