Advertisement
মঙ্গলবার, 13 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন শেরপুরে চলাচলে অক্ষম ৮ জনকে হুইলচেয়ার বিতরণ ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্ক জোরদারে দুই সমঝোতা স্মারক সই জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার প্রতি বাংলাদেশের আহ্বান জাপানপ্রবাসীর ১৮ লাখ টাকা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা ও প্রতিবাদ শেরপুরে পাখি শিকারের ফাঁদ উদ্ধার, অবমুক্ত ৫ বক শেরপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

জাপানপ্রবাসীর ১৮ লাখ টাকা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা

জাপানপ্রবাসীর ১৮ লাখ টাকা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে জাপানপ্রবাসী এক নারীর কাছ থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ লাখ টাকা ও একটি আইফোন নেওয়ার অভিযোগ উঠেছে জান্নাতুল নাঈম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান।তাঁর অভিযোগ, টাকা ফেরত চাওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নালিতাবাড়ীর আড়াইআনী বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওই জাপানপ্রবাসী নারী অভিযোগ করেন, জান্নাতুল নাঈম নিজের পরিচয় গোপন করে ‘অন্তর সরকার’ নামে তাঁর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হন। পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে ১৮ লাখ টাকা ও একটি আইফোন নেন।

অভিযোগ অনুযায়ী, পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করা হলে ওই নারীর সন্দেহ হয়। খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তির প্রকৃত নাম জান্নাতুল নাঈম এবং তিনি বিবাহিত।

মিজানুর রহমানের ভাষ্য, ঘটনার সূত্র ধরে তাঁর জাপানপ্রবাসী ভাই আরিফুল ইসলামের মাধ্যমে ওই নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন। এ সময় জামানত হিসেবে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন রেখে ১ অক্টোবরের মধ্যে বাকি ১৫ লাখ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেন মিজান।

তাঁর আরও অভিযোগ, টাকা ফেরত না দিয়ে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর শ্বশুর তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করেছেন। এ ঘটনায় তিনি নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই জাপানপ্রবাসী নারী বলেন, টাকা ও আইফোন পাঠানোর বিষয়ে তাঁর কাছে প্রমাণ রয়েছে। বিষয়টি জানাজানি হলে পরিবারসহ তাঁকে চাপের মুখে পড়তে হতে পারে—এমন আশঙ্কায় তিনি আরিফুল ইসলামের ভাই মিজানের সহযোগিতা নেন। তিনি টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জান্নাতুল নাঈম ও তাঁর শ্বশুরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 426 টি

মন্তব্য করুন