Advertisement
মঙ্গলবার, 13 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন শেরপুরে চলাচলে অক্ষম ৮ জনকে হুইলচেয়ার বিতরণ ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্ক জোরদারে দুই সমঝোতা স্মারক সই জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার প্রতি বাংলাদেশের আহ্বান জাপানপ্রবাসীর ১৮ লাখ টাকা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা ও প্রতিবাদ শেরপুরে পাখি শিকারের ফাঁদ উদ্ধার, অবমুক্ত ৫ বক শেরপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

শেরপুরে চলাচলে অক্ষম ৮ জনকে হুইলচেয়ার বিতরণ

শেরপুরে চলাচলে অক্ষম ৮ জনকে হুইলচেয়ার বিতরণ
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে ৮ জন ফিজিক্যাললি চ্যালেঞ্জেড (চলাফেরা করতে অক্ষম) মানুষের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। 

১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বেসরকারি সংস্থা সোনে ইন্টারন্যাশনাল,  অস্ট্রিয়া এর সহায়তায় এই হুইল চেয়ার বিতরণ করা হয়। 

এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন, সোনে ইন্টারন্যাশনাল এর সেক্রেটারি জেনারেল মি. আরফ্রেড মালে, কান্ট্রি ডিরেক্টর মোঃ আল মামুন, প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ শাকিল মৃধা এবং ঝিনাইগাতী উপজেলা ফিল্ড অফিস সমন্বয়কারী এএমআর রাব্বানী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন জানায়, বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন স্থান থেকে সড়ক দুর্ঘটনায় আহত চলাচল অক্ষম, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা অসহায় মানুষ হুইল চেয়ারের জন্য আবেদন করেন। পরবর্তীতে সোনে ইন্টারন্যাশনাল এর সৌজন্যে এই হুইল চেয়ার গুলো বিতরণ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 116 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 426 টি

মন্তব্য করুন