Advertisement
মঙ্গলবার, 13 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন শেরপুরে চলাচলে অক্ষম ৮ জনকে হুইলচেয়ার বিতরণ ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্ক জোরদারে দুই সমঝোতা স্মারক সই জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার প্রতি বাংলাদেশের আহ্বান জাপানপ্রবাসীর ১৮ লাখ টাকা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা ও প্রতিবাদ শেরপুরে পাখি শিকারের ফাঁদ উদ্ধার, অবমুক্ত ৫ বক শেরপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন

শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন
News Banner

শেরপুরের কুসুমহাটি বাজারে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বুথ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা সহজে টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে বুথ দুটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চলপ্রধান মো. বেল্লাল হোসেন।

পূবালী ব্যাংকের শেরপুর টাউন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন অপু রাকিবুল ইসলাম ও আশরাফুল ইসলাম রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি মো. বেল্লাল হোসেন বলেন, ‘বাংলাদেশ সরকারের ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিংয়ের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। গ্রাহকেরা যাতে সহজে ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন এবং বিভিন্ন বিল পরিশোধের মতো কাজ নিজেরাই করতে পারেন, সে জন্যই ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ চালু করা হয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকেরা আধুনিক ব্যাংকিংয়ের সুবিধা পাবেন এবং ডিজিটাল লেনদেন আরও সহজ হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 426 টি

মন্তব্য করুন