Advertisement
বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে এক মাসেই শ্রেষ্ঠ ওসি হলেন খোকন চন্দ্র ঘোষ শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু ডেঙ্গু রোগীদের সুরক্ষায় শেরপুর সদর হাসপাতালে মশারি বিতরণ প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশি রোগীদের বিনা মূল্যে লিভার প্রতিস্থাপন করবে পাকিস্তান ১৫ তরুণ পাচ্ছেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ যুব সংগঠন

শেরপুরে গণশুনানিতে ১৫১ জন পেলেন নগদ আর্থিক সহায়তা

শেরপুরে গণশুনানিতে ১৫১ জন পেলেন নগদ আর্থিক সহায়তা
News Banner

শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে ১৮০ জন সেবাপ্রার্থীর কথা শুনেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় ১৫১ জন হতদরিদ্র মানুষের মধ্যে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমিসংক্রান্ত সমস্যা ও নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এদিন বেশ কয়েকজন সেবাপ্রার্থীর সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। পাশাপাশি অন্যদের প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ প্রযোজ্য সরকারি সহায়তার আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া যেসব সমস্যা অন্য দপ্তরের মাধ্যমে সমাধান করা সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

গণশুনানিতে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 16 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 120 টি

মন্তব্য করুন