Advertisement
বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে এক মাসেই শ্রেষ্ঠ ওসি হলেন খোকন চন্দ্র ঘোষ শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু ডেঙ্গু রোগীদের সুরক্ষায় শেরপুর সদর হাসপাতালে মশারি বিতরণ প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশি রোগীদের বিনা মূল্যে লিভার প্রতিস্থাপন করবে পাকিস্তান ১৫ তরুণ পাচ্ছেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ যুব সংগঠন

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় শেরপুর সদর হাসপাতালে মশারি বিতরণ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় শেরপুর সদর হাসপাতালে মশারি বিতরণ
News Banner

শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় মশারি বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাজ্জাৎ হোসেনের কাছে ২৫টি মশারি হস্তান্তর করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে আরও মশারি দেওয়ার আশ্বাস দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শেরপুর সদর হাসপাতালে ৩০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ২৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৫৩ জন রোগী। তাঁদের বেশির ভাগই ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেরপুরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালটি ২৫০ শয্যাবিশিষ্ট হলেও অবকাঠামো ও জনবল এখনো মূলত ১০০ শয্যার হাসপাতালের উপযোগী। ফলে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর সঙ্গে যুক্ত হয়েছে মশারির সংকট। হাসপাতাল থেকে রোগীদের মশারি দেওয়া হলেও সুস্থ হওয়ার পর অনেকে তা বাড়িতে নিয়ে যাওয়ায় সংকট তৈরি হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাজ্জাৎ হোসেন বলেন, শয্যাসংকট ও জনবলসংকটের মধ্যেও ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মশারির সংকটের কারণে রোগীদের প্রয়োজন মেটাতে সমস্যা হচ্ছিল। জেলা প্রশাসকের দেওয়া মশারিগুলো রোগীদের সুরক্ষায় কাজে আসবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, হাসপাতালে মশারির সংকট বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত ২৫টি মশারি দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও মশারি দেওয়া হবে। এ ছাড়া মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মশারি হস্তান্তরের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. জান্নাতুল ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসলিম আরিফ, মেডিসিন কনসালট্যান্ট ডা. আসাদুজ্জামান এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 59 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 439 টি

মন্তব্য করুন