নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেরপুর পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেদুয়ান, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান মাহমুদ সেলিম আলম এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিন। এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় সঠিক নিয়মে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ জীবনযাপন ও রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।