Advertisement
শুক্রবার, 16 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পর্যটন বিকাশে গজনী অবকাশ কেন্দ্রের সমস্যা-সম্ভাবনা নিয়ে কর্মশালা শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা তথ্য জানলেই মিলবে সরকারি সেবা, কমবে দুর্নীতি শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা, কবিতা পাঠ শেরপুরে বিক্রয় প্রতিনিধি সংগঠনের নির্বাচনে সভাপতি মনি, সম্পাদক মাসুদ ময়মনসিংহ সীমান্তে ভারতীয় মদসহ দুই যুবক আটক শেরপুরে টিনের চালা কেটে দুই দোকানে চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রুপা লুট দুর্গাপূজায় ঢাকায় ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন শেরপুরে প্লেসের সাংস্কৃতিক অনুষ্ঠান: গান-নাচে মাতল শিক্ষার্থীরা সীমান্তে পূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি প্রস্তুত

শেরপুরে বিক্রয় প্রতিনিধি সংগঠনের নির্বাচনে সভাপতি মনি, সম্পাদক মাসুদ

শেরপুরে বিক্রয় প্রতিনিধি সংগঠনের নির্বাচনে সভাপতি মনি, সম্পাদক মাসুদ
News Banner

শেরপুর জেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের কার্যনির্বাহী নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম মনি এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুদুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শতাধিক ভোটার অংশ নেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আশরাফুল ইসলাম মনি ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সুবহান মিয়া পান ৪৫ ভোট। সহসভাপতি পদে উমায়ের রহমান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে শফিকুল ইসলাম পান ৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে সোহাগ মিয়া ২৮ এবং আসলাম হোসাইন ২১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ফজলে রাব্বি ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে রেজাউল করিম ২৬ এবং জনি মিয়া ১৩ ভোট পান।

ধর্মবিষয়ক সম্পাদক পদে সোহাগ মিয়া ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী শাহিন আলম পেয়েছেন ২১ ভোট।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাঈম ছালাম, কোষাধ্যক্ষ পদে মো. ইয়াসিন আরাফাত রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. হাসান আলী, দপ্তর সম্পাদক পদে মো. সাব্বির হোসেন, প্রচার সম্পাদক পদে মো. শামীম মিয়া এবং কার্যকরী সদস্য পদে মো. মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সভাপতি মো. আশরাফুল ইসলাম মনি বলেন, ‘আমি সভাপতি নির্বাচিত হওয়ায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব।’

এই সংবাদটি পঠিত হয়েছে: 93 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 124 টি

মন্তব্য করুন