Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

দুর্গাপূজায় নাশকতা প্রতিরোধে জিরো টলারেন্স: পর্যটনমন্ত্রী

দুর্গাপূজায় নাশকতা প্রতিরোধে জিরো টলারেন্স: পর্যটনমন্ত্রী
News Banner

দুর্গাপূজায় যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শেরপুরের শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার। দুর্গাপূজা আমরা সবাই মিলে একসঙ্গে উদযাপন করব।’ তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করছে।
পরিদর্শনকালে মন্ত্রী পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মন্দিরের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজার নিরাপত্তা নিশ্চিত করে উৎসবকে আনন্দমুখর করে তোলার আহ্বান জানান তিনি।

আলাপকালে মন্ত্রী আরও বলেন, অতীতের নির্বাচনে জনগণের কাছ থেকে যে শতভাগ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন, সেই সমর্থন ও আস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

এর আগে শনিবার শেরপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. রশিদুজ্জামান মিল্লাত। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 38 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন