Advertisement
সোমবার, 19 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ করল বিজিবি

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ করল বিজিবি
News Banner

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কুমারঘাতি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত তিন ব্যক্তি পালিয়ে যান।
রোববার (১৮ অক্টোবর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 53 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 475 টি

মন্তব্য করুন