Advertisement
রবিবার, 18 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিদর্শন জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা শ্রীবরদীতে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর গোখরা উদ্ধার শেরপুরে দুর্গাপূজায় ৩০০ শাড়ি ও নগদ অর্থ বিতরণ শেরপুরের ভাইরাল দম্পতি সাজু শেখের স্ত্রী নূরজাহান আর নেই তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম রোহিঙ্গা মামলায় আইসিজেতে সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সম্প্রীতি নষ্টের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: বিভাগীয় কমিশনার জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইডি, বিসর্জন পর্যন্ত থাকবে নজরদারি

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুরে অক্টোবর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সদস্য।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্যনিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সরকারি সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 52 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 467 টি

মন্তব্য করুন