Advertisement
রবিবার, 18 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিদর্শন জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা শ্রীবরদীতে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর গোখরা উদ্ধার শেরপুরে দুর্গাপূজায় ৩০০ শাড়ি ও নগদ অর্থ বিতরণ শেরপুরের ভাইরাল দম্পতি সাজু শেখের স্ত্রী নূরজাহান আর নেই তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম রোহিঙ্গা মামলায় আইসিজেতে সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সম্প্রীতি নষ্টের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: বিভাগীয় কমিশনার জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইডি, বিসর্জন পর্যন্ত থাকবে নজরদারি

শেরপুরের পোদ্দার বাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত

শেরপুরের পোদ্দার বাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত
News Banner

শেরপুরের নয়আনী বাজারের পোদ্দার বাড়িতে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে আয়োজিত এ পূজায় ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়।
এবারের পূজায় আট বছর বয়সী আরাধ্যা চক্রবর্তীকে কুমারী দেবী হিসেবে পূজা করা হয়। পূজার আগে স্নান করিয়ে শাড়ি, ফুলের মালা ও মুকুট পরিয়ে তাকে সাজানো হয়। পায়ে আলতা ও কপালে টিপ দিয়ে প্রস্তুত করা হয় দেবীরূপে।

রোববার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া পূজার আনুষ্ঠানিকতা চলে দুপুর ২টা পর্যন্ত। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে কুমারী দেবীর পূজা করা হয়। অর্ঘ্য নিবেদন ও পুষ্পমাল্য অর্পণের পর ভক্তরা পুষ্পাঞ্জলি দেন। পরে বিতরণ করা হয় প্রসাদ।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার মাতৃরূপ কল্পনা করে দেবীজ্ঞানে পূজা করা হয়। নারীর শক্তি ও মাতৃসত্তার প্রতীক হিসেবে এ পূজা বিশেষ তাৎপর্য বহন করে।

পূজার শুরুতে পর্দায় ঢাকা মণ্ডপে অধিষ্ঠিত করা হয় কুমারী দেবীকে। পরে পর্দা সরিয়ে দেওয়া হলে উলুধ্বনি ও দেবী দুর্গার জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তদের অংশগ্রহণে সম্পন্ন হয় এবারের কুমারী পূজার আয়োজন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 52 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 130 টি

মন্তব্য করুন