Advertisement
রবিবার, 18 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিদর্শন জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা শ্রীবরদীতে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর গোখরা উদ্ধার শেরপুরে দুর্গাপূজায় ৩০০ শাড়ি ও নগদ অর্থ বিতরণ শেরপুরের ভাইরাল দম্পতি সাজু শেখের স্ত্রী নূরজাহান আর নেই তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম রোহিঙ্গা মামলায় আইসিজেতে সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সম্প্রীতি নষ্টের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: বিভাগীয় কমিশনার জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইডি, বিসর্জন পর্যন্ত থাকবে নজরদারি

জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইডি, বিসর্জন পর্যন্ত থাকবে নজরদারি

জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইডি, বিসর্জন পর্যন্ত থাকবে নজরদারি
News Banner

শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৮ অক্টোবর) দুর্গাপূজার সপ্তমীতে সিআইডি, জামালপুর ইউনিটের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি নিরাপত্তা দল জামালপুর জেলা সদরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দলের সঙ্গে ছিলেন। তাঁরা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

সিআইডি, জামালপুর ইউনিটের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপূজায় আনন্দমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছে সিআইডি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের লক্ষ্য।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রয়েছে। প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত সিআইডির মাঠপর্যায়ের তৎপরতা চলবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে পূজার বাকি দিনগুলোতেও উৎসবের পরিবেশ ও নিরাপত্তা বজায় থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 149 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 467 টি

মন্তব্য করুন