শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শেরপুরে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ৩০০টি শাড়ি ও ১ লাখ ১১ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা এসব শাড়ি ও অর্থ বিতরণ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, বিএনপির সদস্যসচিব আবু জাফর, বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ভিপি, শেরপুর জেলা বাস মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম সাহা এবং জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন