Advertisement
রবিবার, 18 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিদর্শন জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা শ্রীবরদীতে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর গোখরা উদ্ধার শেরপুরে দুর্গাপূজায় ৩০০ শাড়ি ও নগদ অর্থ বিতরণ শেরপুরের ভাইরাল দম্পতি সাজু শেখের স্ত্রী নূরজাহান আর নেই তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম রোহিঙ্গা মামলায় আইসিজেতে সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সম্প্রীতি নষ্টের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: বিভাগীয় কমিশনার জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইডি, বিসর্জন পর্যন্ত থাকবে নজরদারি

শ্রীবরদীতে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর গোখরা উদ্ধার

শ্রীবরদীতে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর গোখরা উদ্ধার
News Banner

শেরপুরের শ্রীবরদীতে একটি বাড়ির পেছনের গর্ত থেকে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) উপজেলার চককাউরিয়া গ্রামে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটি জীবিত উদ্ধার করেন বন্যপ্রাণী নিয়ে কাজ করা কাঞ্চন মারাক ও তাঁর সহযোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চককাউরিয়া গ্রামের রুবেল মিয়ার বাড়ির পেছনে প্রথম সাপটি দেখতে পান তাঁর ছোট ভাই রনি মিয়া। পরে সাপটি একটি গর্তে আশ্রয় নিলে স্থানীয়রা সেটিকে না মেরে উদ্ধারকর্মীদের খবর দেন।

খবর পেয়ে কাঞ্চন মারাক তাঁর সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গর্ত থেকে সাপটি জীবিত উদ্ধার করা হয়। এ সময় সাপটি দেখতে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে।

উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে ৩ কেজি। এটি খৈয়া গোখরা বা স্পেকট্যাকলড কোবরা প্রজাতির বিষধর সাপ।

কাঞ্চন মারাক জানান, উদ্ধার করার পর সাপটিকে নিরাপদে ব্যাগে রাখা হয়। পরে বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের কর্ণঝোড়া বিটে সাপটি হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার কথা রয়েছে।

কাঞ্চন মারাক বলেন, বসতবাড়ি বা আশপাশে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে মারার চেষ্টা করা উচিত নয়। এ ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের খবর দেওয়া প্রয়োজন।

উদ্ধার অভিযানে স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবক ও বাসিন্দা সহযোগিতা করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 44 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 467 টি

মন্তব্য করুন