নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে শহর সমাজসেবা কার্যালয়, শেরপুরের আওতাধীন এ জরিপ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে শহর সমাজসেবা কার্যালয়, শেরপুরের সমাজসেবা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় সঠিকভাবে তথ্য সংগ্রহ এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করে জরিপ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।