নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শেরপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপনে কোনো ধরনের সমস্যা বা অসুবিধা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চান।
পরিদর্শনকালে পৌর প্রশাসক পূজামণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজা উদ্যাপনের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, পৌর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ পৌরসভার কর্মচারী আইন শৃংখলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর সঙ্গে ছিলেন।