Advertisement
মঙ্গলবার, 20 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করে বস্ত্র ও অর্থ সহায়তা দিলেন এমপি ফাহিম জেসিআই টিওওয়াইপি অ্যাওয়ার্ড পেলেন শেরপুরের ডা. প্রিয়াঙ্কা সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী শেরপুর পৌরসভার ৬২ মন্দিরে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ বিতরণ শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার শেরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা গারো পাহাড়ে প্রকৃতির পাঠশালায় রোজবাড একাডেমির শিক্ষার্থীরা নকলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক ‘হাসপাতাল নয়, রোগ প্রতিরোধই সরকারের অগ্রাধিকার’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করে বস্ত্র ও অর্থ সহায়তা দিলেন এমপি ফাহিম

নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করে বস্ত্র ও অর্থ সহায়তা দিলেন এমপি ফাহিম
News Banner

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বস্ত্র বিতরণ করেন।পাশাপাশি নিজের তহবিল থেকে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেন।

সোমবার (২০ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী সেনওয়া চৌধুরী, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. খোরশেদুর রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 479 টি

মন্তব্য করুন