Advertisement
বুধবার, 21 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
News Banner

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

বুধবার (২১ অক্টোবর) ভোরে ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় এ অভিযান চালান ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 45 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 488 টি

মন্তব্য করুন