নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার ১০৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে মোর্শেদ জিতুকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী এ কমিটির অনুমোদন দেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদিত হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন হাসিন শাহাদ খান আয়ন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন রাকিব হাসান সিয়াম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহমুদুল হাসান এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন মিজানুর রহমান বাবু।
এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে আবু নাইম লিমন এবং সংগঠক হিসেবে মনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শেখ সিয়াম, মো. সওকত ইসলাম, রনি মিয়া, মো. আশরাফুল আলমসহ অন্যরা।
অনুমোদিত কমিটির মেয়াদ এক বছর। এ কমিটির মাধ্যমে শেরপুর জেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।