Advertisement
বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
News Banner

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে ৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মারিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার মারিংপাড়া সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় ২৪ ঘণ্টা নজরদারি ও দায়িত্ব পালন করা হচ্ছে।

সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 7 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 136 টি

মন্তব্য করুন