নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্যামাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ছুটির সুযোগ তৈরি হয়েছে।
২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরদিন ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এরপর ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা।
এতে শুক্র, শনি ও রবিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এ ছুটির সুযোগ পেতে পারেন।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসায় একই সময়ে ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত নয়।